ভারতে স্বর্ণের ওপর থেকে নতুন কর প্রত্যাহারের সম্ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত সরকার আনব্র্যান্ডেড স্বর্ণালংকারের ওপর আরোপিত নতুন কর প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করবে, তবে স্বর্ণ আমদানির ক্ষেত্রে শুল্কহার বহাল রাখবে বলে জানিয়েছে।বাজেটে স্বর্ণ আমদানির ক্ষেত্রে শুল্কহার ২ শতাংশ থেকে বাড়িয়ে ৪ শতাংশে উন্নীত করার যে প্রস্তাব রাখা হয়েছে, সেটি প্রত্যাহার করবে না সরকার। খবর বিবিসির।ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি গত মঙ্গলবার জানান, সরকার স্বর্ণশিল্পে বিঘ্ন সৃষ্টি করতে চায় না। সরকার আনব্র্যান্ডেড স্বর্ণালংকারের ওপর প্রস্তাবিত শূন্য দশমিক ৩ শতাংশ আবগারি শুল্ক প্রত্যাহারের বিষয়টি পুনর্বিবেচনা করবে।১৬ মার্চ ভারতের সাধারণ বাজেটে সোনার ওপর অতিরিক্ত করারোপের প্রস্তাবের প্রতিবাদে পরদিন থেকে দেশজুড়ে স্বর্ণ ব্যবসায়ীরা ধর্মঘট শুরু করেন।