ভারতের অবকাঠামো খাতে প্রায় ৭ শতাংশ প্রবৃদ্ধি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের অবকাঠামো খাতে ফেব্রুয়ারি মাসে গত বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে, যা আগের মাস জানুয়ারির চেয়ে শূন্য দশমিক ৭ শতাংশ বেশি।গত বৃহস্পতিবার এ তথ্য প্রকাশিত হয়। গত বছরের এপ্রিল থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ১১ মাসের হিসাবে ভারতে অবকাঠামো খাতে প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ৪ শতাংশ। আগের অর্থবছরে অবশ্য প্রবৃদ্ধি হয়েছিল ৫ দশমিক ৮ শতাংশ।ভারতের শিল্প খাতে অবকাঠামো খাতের অবদান হচ্ছে ৩৭ দশমিক ৯ শতাংশ।