ভারতের টাটা গোষ্ঠী আবার বিমানসেবা চালুর উদ্যোগ নিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী টাটা বহু বছর পর আবার বিমান পরিসেবা চালুর উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে টাটার সাবেক কর্ণধার রতন টাটা ইতিমধ্যে ভারতের বেসামরিক বিমান চলাচলমন্ত্রী অজিত সিংয়ের সঙ্গে কথা বলেছেন।জানা গেছে, ভারতে প্রথম বিমান ব্যবসা শুরু করেছিল এই টাটা, ১৯৩২ সালে। কিন্তু ১৯৪৭ সালে দেশভাগের পর ভারতের সরকার বিমান পরিসেবাকে জাতীয়করণ করে। এতে টাটার সেই বিমান পরিবহনব্যবসা এয়ার ইন্ডিয়া নামে রূপান্তরিত হয়।তবে টাটা এবার এককভাবে নয়, এয়ার এশিয়ার সঙ্গে যৌথভাবে বিমানসেবা চালু করবে। আগামী জুলাই মাস থেকে তারা এই কার্যক্রম শুরু করতে চায়। প্রাথমিকভাবে অভ্যন্তরীণ পথে ও পরবর্তী সময়ে আন্তর্জাতিক পথে তাদের বিমান পরিসেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে জানা যায়। শত কোটি ডলারের মূলধন নিয়ে যাত্রা শুরু হবে টাটা-এয়ার এশিয়ার এই বিমানব্যবসা। এতে অবশ্য এয়ার এশিয়ার হাতে থাকবে ৪৯ শতাংশ শেয়ারের মালিকানা। আর টাটা ৩০ শতাংশ ও টেলেস্ট্রা ট্রেডপ্লেস ২০ শতাংশ শেয়ারের মালিক হবে।টাটা গোষ্ঠীর বিভিন্ন ব্যবসার মধ্যে রয়েছে গাড়ি তৈরি, ইস্পাত কারখানা, তথ্যপ্রযুক্তি, বিদ্যুৎ উৎপাদন, কেমিক্যাল বা রসায়নশিল্প, প্রকৌশল পণ্য, কোমলপানীয়, টেলিযোগাযোগ, ভোগ্যপণ্য ও সেবা।