ভারতের প্রথম মুদ্রা সংগ্রহশালার যাত্রা শুরু হচ্ছে কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে এই প্রথম প্রতিষ্ঠা করা হলো একটি মুদ্রা সংগ্রহশালা বা মিউজিয়াম। মহারাষ্ট্র রাজ্যের পুনেতে প্রতিষ্ঠা করা হয়েছে এই মিউজিয়াম বা মুদ্রা সংগ্রহশালা।আগামীকাল সোমবার এই মুদ্রা সংগ্রহশালাটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রখ্যাত ঐতিহাসিক বাবা সাহেব পুরান্দারে। ২২ নভেম্বর থেকে এই সংগ্রহশালা খুলে দেওয়া হবে সাধারণের দেখার জন্য।জানা গেছে, এই সংগ্রহশালায় ৬০ হাজার মুদ্রার নোট এবং ২৫ হাজার বিভিন্ন ধাতব মুদ্রা সংরক্ষণ করা হবে। সেই ২২০ সাল থেকে শুরু করে মোগল যুগ হয়ে ব্রিটিশ আমলে ভারতে প্রচলিত বিভিন্ন মুদ্রা থাকবে এতে। এ ছাড়াও থাকবে ভারতের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময়ে চালু করা পর্তুগিজ, ফরাসি ও ডাচ মুদ্রা।ভারতের স্বাধীনতা-পরবর্তী সময়ের সব নোট ও ধাতব মুদ্রাও রাখা হবে এখানে। পাশাপাশি থাকবে প্রাচীন ভারতের বিভিন্ন রাজবংশের চালু করা বিভিন্ন ধাতব মুদ্রা এবং সমসাময়িক ইউরোপ, আমেরিকা ও অস্ট্রেলিয়ার মুদ্রা। তা ছাড়া ব্রিটিশদের অন্য উপনিবেশগুলোর মুদ্রাও সংরক্ষিত থাকবে এখানে।