ভারতের প্রবৃদ্ধি এক দশকের মধ্যে সর্বনিম্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি ২০১২-১৩ অর্থবছরে ভারতের মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধির হার ৫ শতাংশ হবে বলে আগাম প্রাক্কলন করেছে দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান সংস্থা (সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গনাইজেশন বা সিএসও)। খবর বিজনেস লাইনের।যদি এই প্রাক্কলন শেষ পর্যন্ত চূড়ান্ত হয়, তাহলে এটি হবে গত এক দশকের মধ্যে সবচেয়ে শ্লথতম প্রবৃদ্ধি। সিএসও গতকাল এই আগাম প্রাক্কলন প্রকাশ করেছে। সিএসওর এই আগাম প্রাক্কলন দেশটির কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) সাড়ে ৫ শতাংশ হারে প্রবৃদ্ধির প্রাক্কলনের চেয়ে অনেক কম। আবার ২০১১-১২ অর্থবছরে যে ৬ দশমিক ২০ শতাংশ হারে প্রবৃদ্ধি হয়েছিল, তার চেয়েও এবারের প্রবৃদ্ধির হার অনেক কম প্রাক্কলন করা হয়েছে।