ভারতের বাজারে এল ফোক্সভাগেনের '২০১৪ পোলো'

জার্মানির বিখ্যাত গাড়ি নির্মাতাপ্রতিষ্ঠান ফোক্সভাগেন ভারতের বাজারে নিয়ে এসেছে বহু প্রতীক্ষিত ‘২০১৪ পোলো’ মডেলের গাড়ি। নতুন মডেলের এই গাড়ির সর্বনিম্ন দাম নির্ধারণ করা হয়েছে প্রায় পাঁচ লাখ রুপি।
গতকাল মঙ্গলবার দ্য হিন্দু জানায়, ফোক্সভাগেন নতুন মডেলের এই গাড়িতে পুরোনো ১.৬ লিটার ডিজেল ইঞ্জিনের স্থলে ১.৫ লিটার ডিজেল ইঞ্জিন প্রতিস্থাপন করা হয়েছে।
ফোক্সভাগেন জানিয়েছে, নতুন মডেলের এই গাড়িতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে তারা। এর মধ্যে রয়েছে পুনরায় নকশা করা হেডলাইট, কুয়াশার জন্য ব্যবহূত লাইট, সামনের গ্রিল ও পেছনের বাম্পার। এ ছাড়া ব্যাক লাইট ও পেছনের বাম্পারে সূক্ষ্ম পরিবর্তন আনা হয়েছে।

গাড়ির ভেতরেও পরিবর্তন আনা হয়েছে ‘২০১৪ পোলো’তে। এর মধ্যে স্টিয়ারিংয়ে তিন স্পোক বিশিষ্ট স্টিয়ারিং ব্যবহার করা হয়েছে। স্টিয়ারিংয়ের প্রত্যেক পাশে নতুন বাটন স্থাপন করা হয়েছে।
নতুন এই মডেলের পেট্রল ভার্সনের দাম পড়বে ৪ দশমিক ৯৯ লাখ থেকে ৬ দশমিক ৭ লাখ রুপি। অন্যদিনে ডিজেল ব্যবহার করা গাড়ির দাম পড়বে ৬ দশমিক ২৭ লাখ থেকে ৭ দশমিক ৩৭ লাখ রুপি।
আসছে সেপ্টেম্বরে নতুন পোলো জিটি টিএসআই, পোলো জিটি টিডিআই ও ক্রস পোলো মডেলের গাড়িগুলো শোরুমগুলোতে ব্যাপকভাবে হিট করবে বলে আশা করা হচ্ছে।