ভারতের বাজারে টাটার নতুন গাড়ি ন্যানো টুইস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ন্যানো টুইস্ট
ন্যানো টুইস্ট

টাটা মোটরস ভারতের বাজারে ন্যানো টুইস্ট নামে নতুন মডেলের আরেকটি গাড়ি ছেড়েছে।
পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায় গাড়িটির দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৫৩ হাজার রুপি।
এর আগে ২০০৯ সালে টাটা মোটরস শুধু ভারতের বাজারে এক লাখ রুপি বা দুই হাজার ডলার দামে ন্যানো মডেলটির বিপণন শুরু করে। বিশ্বের সবচেয়ে সস্তা এই গাড়ি স্থানীয় বাজারে প্রত্যাশা অনুযায়ী বিক্রি না হওয়ায় সেটাকে সম্পূর্ণ নতুন আঙ্গিকে বাজারে ছেড়েছে।