ভারতের বাজারে সস্তা মোটরসাইকেল ছাড়ছে ইয়ামাহা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বাজারে কম দামি মোটরগাড়ির পর এবার আসছে সস্তা মোটরসাইকেল। আর এই মোটরসাইকেল তৈরি করছে ইয়ামাহা কোম্পানি।কোম্পানিটির ঘোষণা অনুযায়ী ১০০ সিসির এই নতুন মোটরসাইকেলের দাম পড়বে ৫০০ মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় ২৭ হাজার রুপির মতো হবে।ভারতে মোটরসাইকেলের বাজার ধরতে ইয়ামাহা কোম্পানি উত্তর প্রদেশের সুরজপুরে ইতিমধ্যে কারখানা গড়ে তুলছে।ইয়ামাহার শীর্ষ পর্যায়ের কর্মকর্তা তোশিকাজু কোবায়াশি দিল্লিতে বলেছেন, স্থানীয় ক্রেতারা এই মোটরসাইকেলের যন্ত্রাংশ সহজে ও সস্তায় কিনতে পারবেন।