ভারতের বাজারে সুগন্ধি লবণ নিয়ে এসেছে টাটা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের বাজারে এবার ‘ফ্লেভারিজ’ নামের আয়োডিনযুক্ত সুগন্ধি লবণ ছাড়া হয়েছে। টাটা কেমিক্যালস নতুন এই লবণ বাজারে নিয়ে এসেছে, যা এখন ভারতের সব বড় শহরে পাওয়া যাচ্ছে।টাটা কেমিক্যালসের প্রধান পরিচালন কর্মকর্তা অশ্বিনী হিরণ বলেছেন, এই লবণে ভোক্তারা নতুন স্বাদ পাবেন। আয়োডিন ও বিভিন্ন সুগন্ধি মিশিয়ে তৈরি এই লবণ প্রাথমিক পর্যায়ে পৃথক চারটি সুগন্ধে পাওয়া যাচ্ছে। এটি তৈরি করা হয়েছে টাটা কেমিক্যালসের আহমেদাবাদের কারখানায়।