ভারতের বাণিজ্য ঘাটতি বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছর এপ্রিল মাসে ভারতে পণ্য বাণিজ্যের ঘাটতি বেড়েছে। এই মাসে রপ্তানি শ্লথ হয়ে যাওয়ার প্রভাবে ঘাটতি বেড়েছে বলে বিশ্লেষকেরা বলছেন।সরকারি পরিসংখ্যান অনুসারে, এপ্রিল মাসে দেশটির রপ্তানি দাঁড়িয়েছে দুই হাজার ৪৪৫ কোটি ডলার, যেখানে গত বছরের এপ্রিল মাসে রপ্তানি আয়ের পরিমাণ ছিল দুই হাজার ৩৬৯ কোটি ডলার। খবর বিজনেস লাইনের।আবার একই সময়ে পণ্য আমদানির ব্যয় দাঁড়িয়েছে তিন হাজার ৭৮০ কোটি ডলার, যা আগের বছরের এপ্রিলের তুলনায় তিন দশমিক ৮০ শতাংশ বেশি।এর ফলে এপ্রিল মাসে পণ্য বাণিজ্যে ঘাটতি দাঁড়িয়েছে এক হাজার ৩৪৮ কোটি ডলার।ইউরোপ ও আমেরিকায় চাহিদা কমে যাওয়ায় ভারতীয় রপ্তানি চাপের মুখে পড়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে সম্প্রতি সময়ে রুপির দরপতন। এ অবস্থায় দেশটির রপ্তানিকারকেরা সরকারের কাছে ঋণের সুদের হার কমানোর দাবি তুলেছেন।ভারতীয় রপ্তানিকারকেরা বলছেন, তাঁদের ১২ শতাংশ সুদে ঋণ নিতে হয়, যেখানে প্রতিযোগী দেশগুলোর সুদের হার দুই থেকে ছয় শতাংশ। বিষয়টি নিয়ে ইতিমধ্যে বাণিজ্য মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেছে।জানা গেছে, আগামী ৫ জুন ভারত সরকার বার্ষিক সম্পূরক বৈদেশিক বাণিজ্যনীতি ঘোষণা করবে। সেখানে রপ্তানিকারকদের সুদের হার ছাড় দেওয়ার বিষয়ে ঘোষণা আসতে পারে।তবে তা হবে সাময়িক ব্যবস্থা, যেখানে শ্রমঘন রপ্তানিমুখী শিল্প যেমন বস্ত্র, তৈরি পোশাক, চামড়া ইত্যাদি খাতকে অগ্রাধিকার দেওয়া হবে।