ভারতের বিদেশি ঋণের বোঝা
ভারতের বিদেশি ঋণের বোঝা ৩৯ হাজার কোটি ডলারে দাঁড়িয়েছে। যা ভারতীয় মুদ্রায় ২১ লাখ ১৯ হাজার ৬২০ কোটি রুপি।
এই ঋণের মধ্যে অবশ্য সরকারের নেওয়া বিদেশি ঋণ এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানের ঋণ যোগ করা হয়েছে। ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।