ভারতের ব্যাংক খাতে আড়াই হাজার কোটি রুপির প্রতারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে ব্যাংক খাতে চলতি বছরের জুলাই মাস পর্যন্ত আড়াই হাজার কোটি রুপির প্রতারণার ঘটনা ঘটেছে। ব্যাংকঋণ প্রদানের মাধ্যমে এসব প্রতারণা হয়েছে।সম্প্রতি ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইর অধিকর্তা অমর প্রতাপ সিং এই তথ্য জানান। তিনি বলেন, ব্যাংকের ঋণদান পদ্ধতি পরিবর্তন না হলে এ ধরনের প্রতারণা বন্ধ করা যাবে না। তিনি আরও বলেন, ব্যাংক খাতে প্রতারণার ঘটনা ভীতিকর অবস্থায় পৌঁছেছে। চলতি বছরের জুলাই পর্যন্ত আড়াই হাজার কোটি রুপির প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে। সিবিআই ইতিমধ্যে ‘ব্যাংক কেস ইনফরমেশন সিস্টেম’ নামে একটি শাখা খুলেছে, যেখানে প্রতারণা-সংক্রান্ত তথ্য সংরক্ষিত থাকবে। বিভিন্ন ব্যাংকের এসব তথ্য জানার সুযোগ থাকবে।