ভারতের রপ্তানি আয় কমেছে ১.৭৬ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্য সমাপ্ত ২০১২-১৩ অর্থবছরে (এপ্রিল-মার্চ) ভারতের রপ্তানি আয় হয়েছে ৩০ হাজার কোটি ডলার, যা আগের অর্থবছরের ৩০ হাজার ৩৭০ কোটি ডলারের চেয়ে ১ দশমিক ৭৬ শতাংশ কম। একই সময়ে দেশটিতে বাণিজ্য-ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৯১ ডলারে।স্থানীয় মুদ্রা রুপির অবমূল্যায়ন ও শিল্পের উৎপাদন বাড়ানোর পদক্ষেপ নেওয়া সত্ত্বেও দেশটির রপ্তানি আয় কমেছে।দেশটির বাণিজ্যসচিব এস আর রাও গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সদ্য সমাপ্ত অর্থবছরের রপ্তানির তথ্য প্রকাশ করেন। খবর এএফপির।এস আর রাও বলেন, ‘আমাদের মুদ্রার অবমূল্যায়নের কারণে প্রতিযোগিতামূলক সুবিধা থাকা সত্ত্বেও আমরা রপ্তানিতে ভালো করতে পারিনি।’বাণিজ্যসচিব আরও বলেন, বিগত অর্থবছরে ভারতীয় রুপির অবমূল্যায়ন হয়েছে ১৬ শতাংশ। একই সময়ে প্রতিবেশী চীনের মুদ্রা রেনমিনবি বা ইউয়ানের বিনিময় হার বাড়ানো হয়। তাতেও রপ্তানি কমেছে।