ভারতের শেয়ারবাজারে পতনের ধারা অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের শেয়ারবাজারে পতনের ধারা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে মনে করছেন সে দেশের বিশেষজ্ঞরা। মূল্যস্ফীতির চাপ ও মিসরের রাজনৈতিক অস্থিরতাই এর মূল কারণ বলে মনে করা হচ্ছে।এ বছর জানুয়ারি মাসেই বোম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্স সূচক ১০ দশমিক ৬০ শতাংশ পড়ে গেছে। আর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দরপতন অব্যাহত ছিল। শুধু সপ্তাহের শেষ কার্যদিবসে শুক্রবারে সেনসেক্স পড়েছে ৪৪১ পয়েন্ট।বিশেষজ্ঞরা বলছেন, প্রধানমন্ত্রী মনমোহন সিং যখন মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন যে, মূল্যস্ফীতি প্রবৃদ্ধির জন্য হুমকি হয়ে উঠেছে, তখন তা সবাইকে চিন্তিত করে তুলেছে। অন্যদিকে মিসরের রাজনৈতিক সংকটের জের ধরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামও বেড়ে গেছে। তা ছাড়া কিছু ভারতীয় প্রতিষ্ঠান মিসরে কারখানা স্থাপন করেছে। সেসব কারখানা থেকে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন দেশে পণ্য জোগান দেওয়া হয়। কাজেই রাজনৈতিক অস্থিরতায় এসব প্রতিষ্ঠানের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকলেও তা নেতিবাচক প্রভাব ফেলবে পুঁজিবাজারে।এসব আশঙ্কা থেকেই ভারতের শেয়ারবাজারে বিনিয়োগকারীরা দ্রুত মুনাফা তুলে নিতে শুরু করেছে। এটা বাজারের দরপতনকে ত্বরান্বিত করছে। সূত্র: ইকোনমিক টাইমস।