ভারতের সঙ্গে বাণিজ্য বাড়ানোর বিষয়ে হিলিতে মতবিনিময়
ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্যে গতিশীলতা আনয়ন এবং অধিকতর উন্নত ব্যবস্থাপনা বাস্তবায়নের লক্ষ্যে দিনাজপুরের হিলি স্থলবন্দরে গতকাল সোমবার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।স্থানীয় কাস্টমস কর্তৃপক্ষ বন্দরের আমদানি-রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্টস, বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে এই সভা করে।সভায় হিলি স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার মিনহাজ উদ্দিন পাহলোয়ান সভাপতিত্ব করেন। বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। এতে কাস্টমস সুপারিনটেনডেন্ট তালেব উদ্দীন ও মো, ইদ্রিস, সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কাশেম আজাদ, সাধারণ সম্পাদক আবদুর রহমান লিটন, যুগ্ম সম্পাদক শাহিনুর রেজা, বন্দরবিষয়ক সম্পাদক জামিল হোসেন চলন্ত, আমদানিকারক হারুন উর রশিদ, সাবেক পৌর মেয়র কামাল হোসেন রাজ, বিজিবির কর্মকর্তা আবদুস সামাদ এবং পানামা পোর্টের কর্মকর্তা সোহরাব হোসেন উপস্থিত ছিলেন। সভায় ব্যবসায়ীরা বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য আরও গতিশীল করতে হিলি স্থলবন্দরে বিদ্যমান বাধাগুলো চিহ্নিত করার আহ্বান জানান।