ভার্গো এলপিজিকে অর্থায়নে বিআইএফএফএলের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভার্গো এলপিজি লিমিটেডের জন্য ২৭১ কোটি টাকা অর্থায়নে রোড শো ও তথ্য স্মারকের উদ্বোধন করেছে বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল)। স্থানীয় একটি পাঁচতারা হোটেলে এর উদ্বোধনীতে ভার্গো এলপিজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাফায়েতুল ইসলাম, বিআইএফএফএলের এক্সিকিউটিভ ডিরেক্টর ও সিইও এস এম ফরমানুল ইসলাম এবং বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশিদ আহমেদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। বিআইএফএফএলের নির্বাহী পরিচালক ও সিইও অবকাঠামোগত উন্নয়নের জন্য এর অর্থায়নের পরিধি ও জ্বালানি তথা এলপিজি খাতে অর্থায়নের সুযোগগুলো তুলে ধরেন। বিজ্ঞপ্তি