ভালুকার পাড়াগাঁওয়ে মোটরসাইকেল কারখানা চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁওয়ে রানার অটোমোবাইলস লিমিটেডের মোটরসাইকেল তৈরির একটি পূর্ণাঙ্গ কারখানা উদ্বোধন করা হয়েছে।কারখানাটিতে ডায়াং ও ফ্রিডম ব্র্যান্ডের মোটরসাইকেল তৈরি হবে। শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া গতকাল শনিবার মোটরসাইকেল কারখানাটির উদ্বোধন করেন। এ সময় তিনি জানান, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে দেশে অটোমোবাইলস কারখানাসংক্রান্ত নীতিমালা তৈরি করা হবে।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও স্থানীয় সাংসদ অধ্যাপক এম আমান উল্যাহ, সাংসদ খালেদ মাহামুদ চৌধুরী, রানার গ্রুপের ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হোসেন, রানার অটোমোবাইলসের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শফিকুজ্জামান, ভালুকা উপজেলার চেয়ারম্যান কাজিমউদ্দিন আহম্মেদ ধনু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা প্রমুখ।