ভালুকায় কৃষি ব্যাংকের ৯৭২তম শাখা চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ভালুকায় ডাকাতিয়া চৌরাস্তা বাজারে সম্প্রতি বাংলাদেশ কৃষি ব্যাংকের ৯৭২তম শাখা খোলা হয়েছে। শাখাটির উদ্বোধন করেন স্থানীয় সাংসদ এম আমান উল্লাহ।কৃষি ব্যাংকের ময়মনসিংহ বিভাগের মহাব্যবস্থাপক মোশাররফ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমডি মোহাম্মদ মোখতার হোসেন, ময়মনসিংহের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক রিয়াজউদ্দিন মিয়া, প্রধান কার্যালয়ের উপমহাব্যবস্থাপক এ টি এম আনিসুর রহমান, ময়মনসিংহ বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা মো. জামালউদ্দিন। বিজ্ঞপ্তি।