ভালুকায় কোকাকোলার কারখানা উদ্বোধন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকায় সমন্বিত কারখানা করছে কোমল পানীয় উৎপাদনকারী বহুজাতিক কোম্পানি কোকাকোলা। সচিবালয়ে গত সোমবার কোকাকোলার একটি প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। অর্থমন্ত্রী বলেন, কোকাকোলার প্রেসিডেন্ট ঢাকায় আছেন। তাদের পক্ষে কাজ করছেন প্যারেসিতা শেফা, যাঁর স্বামী একসময় বাংলাদেশে রাষ্ট্রদূত ছিলেন। প্যারেসিতা শেফা তখন ঢাকায় ছিলেন এবং পররাষ্ট্র দপ্তরে কাজ করেছেন। স্বামী বাংলাদেশে থাকার সময় শ্রীলঙ্কার রাষ্ট্রদূতও হয়েছিলেন প্যারেসিতা শেফা। অর্থমন্ত্রী বলেন, ‘১৮ জানুয়ারি (আজ বুধবার) আমি ভালুকায় গিয়ে কারখানাটির উদ্বোধন করব।’ কোকাকোলা কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল বেভারেজ প্রাইভেট লিমিটেড ভালুকায় এ কারখানা করছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।