ভালুকায় মিডল্যান্ড ব্যাংকের শাখা উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ময়মনসিংহের ভালুকা উপজেলার মাস্টারবাড়ীতে সম্প্রতি মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের ১৬তম শাখার উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের উদ্যোক্তা শেয়ারহোল্ডার ও বাদশা টেক্সটাইলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. বাদশা মিয়া শাখার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহসান-উজ জামান। বিজ্ঞপ্তি।