ভালুকায় শাখা খুলেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ভালুকায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের একটি শাখা খোলা হয়েছে।ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ এ এম জাকারিয়া গতকাল সোমবার শাখাটির উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের বিনিয়োগ প্রশাসন বিভাগের প্রধান এস এ এম সলিমুল্লাহ, দিলকুশা শাখার প্রধান আবদুল আজিজ, সাধারণ সেবা বিভাগের প্রধান কাজী মো. আমানউল্লা, ইনভেস্টমেন্ট মনিটরিং অ্যান্ড রিকভারি বিভাগের প্রধান মহসিন উদ্দিন আহমেদ, বিনিয়োগ বিভাগের প্রধান জহুরুল হক, তথ্যপ্রযুক্তি বিভাগের প্রধান তাহের আহমেদ চৌধুরী, বিপণন ও উন্নয়ন বিভাগের প্রধান আজম খান এবং ভালুকা শাখার প্রধান উপস্থিত ছিলেন।এ ছাড়া ভালুকা উপজেলার চেয়ারম্যান কাজীম উদ্দিন আহাম্মদ ধনু মিয়া, মুলতাজীম লিমিটেডের চেয়ারম্যান হাজী আবদুস সালাম ও বিএসবি স্পিনিং মিলসের চেয়ারম্যান চৌধুরী মো. হানিফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।