ভালুকায় শাহজালাল ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকায় শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের একটি এসএমই বা কৃষি শাখার কার্যক্রম সম্প্রতি শুরু হয়েছে। এটি শাহজালাল ব্যাংকের ৫৪তম শাখা। ব্যাংকের পরিচালক ও সাবেক চেয়ারম্যান আক্কাস উদ্দিন মোল্লা প্রধান অতিথি হিসেবে এই শাখার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. মুখতার হোসেন।অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক সৈয়দ নুরুল আরেফীন, ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজিম উদ্দিন আহমেদ, ভালুকা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোখলেছুর রহমান ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান আলী আসগর চৌধুরী বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।