ভালো কর্মপরিবেশের জন্য পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভালো কর্মপরিবেশের জন্য পুরস্কার
ভালো কর্মপরিবেশের জন্য পুরস্কার

‘দ্বিতীয় সোশ্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ শীর্ষক পুরস্কার বিতরণ করা হবে ৯ ডিসেম্বর। পোশাকশিল্পে সামাজিক ও পরিবেশগত কর্মপরিবেশ সৃষ্টি ও বজায় রাখার স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দেওয়া হয়। বাংলাদেশ সরকার ও জার্মানি যৌথভাবে এই পুরস্কার প্রদান প্রকল্প হাতে নিয়েছে। এটি বাস্তবায়ন করছে জার্মান সরকারের আন্তর্জাতিক সংস্থা জিআইজেড। ঢাকায় শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পুরস্কার বিতরণী অনুষ্ঠানটির আয়োজন করছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ)। ২০১৩ সালে প্রথম এই পুরস্কার প্রদান করা হয়। এবার সামাজিক কর্মপরিবেশ, পরিবেশবিষয়ক পদক্ষেপ, দক্ষতা উন্নয়নে অন্তর্ভুক্তিমূলক পদক্ষেপ এবং ভবন ও অগ্নিনিরাপত্তায় উৎকর্ষ—এই চারটি বৃহৎ শ্রেণিতে পুরস্কার দেওয়া হবে। মনোনয়ন পাওয়ার জন্য অংশ নিয়েছে মোট ১২০টি পোশাক কারখানা। তিন দিনব্যাপী অনুষ্ঠিতব্য ঢাকা অ্যাপারেল সামিটের সমাপনী অনুষ্ঠানে এই পুরস্কার বিতরণ করা হবে। বিজ্ঞপ্তি