ভালোবাসার দিনে ভালোবাসার আইসক্রিম 'লাভেলো'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব ভালোবাসা দিবসে দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল লাভেলো আ​ইসক্রিম। রাজধানীর একটি হোটেলে আজ ১৪ ফেব্রুয়ারি এই আইসক্রিমের বিপণন কার্যক্রম উদ্বোধন করেছে লাভেলোর উৎ​পাদনকারী প্রতিষ্ঠান তাওফিকা ফুড অ্যান্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক দাঁতো একরামুল হক, প্রধান পরিচালন কর্মকর্তা মমোতাজুল ইসলামসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে জানানো হয়, সর্বনিম্ন ১২ টাকা থেকে সর্বোচ্চ ১৪৫ টাকায় লাভোলোর বিভিন্ন স্বাদের আইসক্রিম বাজারে পাওয়া যাবে।
প্রতিষ্ঠানটি ৮০ কোটি টাকা বিনিয়োগে ময়মনসিংহের ভালুকায় লাভেলো আ​ইসক্রিম কারখানা তৈরি করেছে।
​একরামুল হক বলেন, আইসক্রিম বাজারজাত করণের সব প্রস্তুতি শেষ করে রেখেছিলাম। শুধু এ দিনটির জন্য আমরা অপেক্ষায় ছিলাম। ভালোবাসার দিনে ভালোবাসার যাত্রা শুরু হ​ল।