প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজেট পাস হওয়ার আগেই প্রতিটি প্রকল্পের সব প্রস্তুতি সম্পন্ন করা উচিত। যাতে বাজেট পাসের পরদিনই কার্যাদেশ দেওয়া যায়। কিন্তু বাস্তবায়নকারী মন্ত্রণালয় ও বিভাগগুলোর যদি দক্ষতা, উৎসাহ-উদ্দীপনার অভাব থাকে, তবে যথাসময়ে প্রকল্প বাস্তবায়ন হবে না। তাই ভালো করলে ওই মন্ত্রণালয় বা বিভাগকে পুরস্কার দেওয়া উচিত আর খারাপ করলে তিরস্কারের ব্যবস্থা করা দরকার।
শেষ সময়ে টাকা খরচ করলে দেখা যায়, অনেক ক্ষেত্রে কাজই হয় না। ঠিকাদারকে অগ্রিম চেক দিয়ে খরচ দেখানো হয়। এ ছাড়া শেষ সময়ে তাড়াহুড়ো করে খরচ করলে গুণগত মান থাকে না। এ জন্য রাস্তা নির্মাণ বা সংস্কারের ছয় মাসের মধ্যেই তা ভেঙে যায়।