ভালোবাসা দিবসে ইমামী ফেয়ার অ্যান্ড হ্যান্ডসামের স্বল্পদৈর্ঘ্য কাহিনি চিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

এবারের ভালোবাসা দিবস উপলক্ষে তরুণ-তরুণীদের জন্য অনলাইনে একটি স্বল্প দৈর্ঘ্য কাহিনি চিত্র ‘বদলে যাওয়ার গল্প’ প্রকাশ করতে যাচ্ছে ইমামী ফেয়ার এন্ড হ্যান্ডসাম। ১৫ মিনিটের এই কাহিনি চিত্রটি নির্মাণ করেছেন নির্মাতা রেদোয়ান রনি।

এ উপলক্ষে সম্প্রতি রাজধানীর একটি হোটেলে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয় ভালোবাসা দিবসের প্রথম প্রহর অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে ছবিটি ইমামী ফেয়ার এন্ড হ্যান্ডসামের ফেসবুক পেজ https://www.facebook.com/theultimatemen/?fref=ts এ এটি দেখা যাবে।

সংবাদ সম্মেলনে ইমামী সার্ক ক্লাসটার প্রেসিডেন্ট মোহসিন আহমেদ, ইমামী বাংলাদেশ লিমিটেডের এজিএম (মার্কেটিং) হাসান মাহমুদসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।