ভাষা আন্দোলনের ৬০ বছর উপলক্ষে স্মারক নোট ছাড়া হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাষা আন্দোলনের ৬০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ব্যাংক স্মারক নোট ইস্যু করতে যাচ্ছে।কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।ভাষাসৈনিক মুর্তজা বশীর ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের সম্মেলনকক্ষে স্মারক নোটটি অবমুক্ত করবেন।আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করার পরে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ফোল্ডার ও খামসহ প্রতিটি স্মারক নোট ২০০ টাকা এবং শুধু নোট ৬০ টাকায় কিনতে পাওয়া যাবে। ১৯ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ ব্যাংকের সব শাখা অফিস ও বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের শাখা থেকেও এই স্মারক নোট কেনা যাবে।