ভাষার মাসে কোকা-কোলার নতুন ক্যাম্পেইন

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সারা দেশে ‘সম্পর্ক উদ্যাপন ক্যাম্পেইন’ করতে যাচ্ছে কোকা-কোলা। ভাষার মাসে বাংলায় ভালোবাসা ও আনন্দ প্রকাশে এটি কোকো-কোলার বিশেষ ক্যাম্পেইন হিসেবে পরিচালিত হবে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এই ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সেখানে বলা হয় ক্যাম্পেইন চলাকালে কোকা-কোলার বোতলের গায়ে আটটি সম্পর্কের কথা লেখা থাকবে। এ ছাড়া একটি বোতলে লেখা থাকবে ভাষার নাম ‘বাংলা’। ভোক্তারা সম্পর্ক অনুযায়ী কোকা-কোলা উপহার দিতে পারবেন। সম্পর্কগুলো হলো বাবা, মা, দাদা, দাদু, ভাইয়া, আপু, মামা, বন্ধু। আজ শুক্রবার থেকে সারা দেশে এই সম্পর্কের কথা লেখাযুক্ত কোকা-কোলা সারা দেশে পাওয়া যাবে। এই ক্যাম্পেইন চলতি বছরের এপ্রিল পর্যন্ত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
কোকা-কোলা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাদাব আহমেদ খান বলেন, মাতৃভাষায় নিজের ভালোবাসা ও নিজেকে প্রকাশ করতে পারার আনন্দের কোনো বিকল্প নেই। ভাষার এই মাসে বাংলাদেশের মানুষ মাতৃভাষায় নিজেদের ভালোবাসা ও আনন্দ ছড়িয়ে দিতে পেরে আনন্দিত হবেন।
সংবাদ সম্মেলনে আয়োজকেরা বলেন, এই কার্যক্রম চলাকালে কোকা-কোলা এ দেশের মানুষ ও তাদের প্রিয় সম্পর্কগুলোকে বাংলায় উদ্যাপন করবে, যাতে মাতৃত্ব, বন্ধুত্ব, ভালো লাগা ইত্যাদি উপস্থাপিত হবে।