ভিএলসিসি এবং ইবিএলের মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) এবং আন্তর্জাতিক স্লিমিং, বিউটি ও ফিটনেস ব্র্যান্ড ভিএলসিসি (বাংলাদেশ) লিমিটেড গতকাল সোমবার গ্রাহকসেবা-সংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেছে।রাজধানীর শেরাটন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলী রেজা ইফতেখার এবং ভিএলসিসির পরিচালক সন্দ্বীপ আহুজা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির ফলে ইবিএল প্লাটিনাম কার্ডধারী ও প্রায়োরিটি গ্রাহকেরা ভিএলসিসিতে বিশেষ গ্রাহকসুবিধা ভোগ করবেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইবিএলের উপব্যবস্থাপনা পরিচালক এম ফখরুল আলম, কার্ড বিভাগের প্রধান নাজিম এ চৌধুরী, প্রায়োরিটি ব্যাংকিং বিভাগের প্রধান সাইদুর আমিন, বিপণন বিভাগের প্রধান জিয়াউল করিম এবং ভিএলসিসির ভাইস প্রেসিডেন্ট রজত মাথুর। বিজ্ঞপ্তি।