ভিট বৈশাখী সাজ প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বিশ্বের শীর্ষস্থানীয় ব্র্যান্ড রেকিট বেনকিজারের (বাংলাদেশ) পণ্য ভিট বাংলাদেশ সম্প্রতি তার ফেসবুক পেজের ফ্যানদের জন্য আয়োজন করে ভিট বৈশাখী সাজ প্রতিযোগিতা। এতে অংশগ্রহণের অংশ হিসেবে প্রতিযোগীরা তাদের বৈশাখী সাজের ছবি ভিটের ফেসবুক পেজে শেয়ার করে। ৩৫০ প্রতিযোগীর মধ্য থেকে বিজয়ী নির্বাচিত করা হয়। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রতিযোগিতার ১০ বিজয়ীকে পুরস্কার প্রদান করেন প্রতিষ্ঠানটির বাংলাদেশ-শ্রীলঙ্কা ক্লাস্টারের মার্কেটিং ডিরেক্টর মাহবুব বাসেত, ক্লাস্টার মার্কেটিং ম্যানেজার ফারিয়া ইয়াসমিন এবং ভিট ব্র্যান্ড ম্যানেজার নেয়ামা ইসলাম। বিজ্ঞপ্তি।