ভিটের জনসচেতনতামূলক কার্যক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি ভিট হেয়ার রিমুভাল ক্রিম আমদানি সম্পর্কে হাইকোর্টের দেওয়া নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে সব কাস্টমস কমিশনার ও তফশিলি ব্যাংকের কেবল রেকিট বেনকিজার বাংলাদেশ লিমিটেড ছাড়া অন্য কারও ‘ভিট’ লোগো-সংবলিত পণ্য আমদানি ও সরবরাহের অনুমতি নেই। বাংলাদেশে কেবল রেকিট বেনকিজার বাংলাদেশই ভিট ব্র্যান্ডের পণ্য আমদানি ও সরবরাহ করার অধিকার রাখে। সম্প্রতি এ সম্পর্কে ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে প্রচারণামূলক কর্মসূচি পরিচালনা করা হয়েছে। ঢাকার বেগমবাজার পাইকারি মার্কেট ও চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে কর্মসূচির অংশ হিসেবে প্রচারপত্র বিতরণ এবং দোকানদার ও আমদানিকারকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করা হয়। বিজ্ঞপ্তি।