ভিটের ডিজিটাল ক্যাম্পেইনে চুক্তিবদ্ধ হলেন শিশির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বখ্যাত হেয়ার রিমুভাল ব্র্যান্ড ভিটের সৌজন্যে নতুন ক্যাম্পেইন শুরু হচ্ছে। ‘ভিট গার্লস অন দ্যা গো’ কন্টেস্ট এবং ‘ভিট-চ্যানেল আই টপ মডেল’ কার্যক্রমের অভাবনীয় সাফল্যের পর ভিট আবারও শুরু করতে যাচ্ছে এই ডিজিটাল ক্যাম্পেইন। ফ্যাশন ও বিউটি-বিষয়ক এ ক্যাম্পেইনে ভিটের মুখপাত্র হিসেবে থাকছেন উম্মে রোমান আহমেদ শিশির। এ উপলক্ষে রেকিট বেনকিজারের অফিসে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক বিশাল গুপ্তা, মার্কেটিং ডিরেক্টর সৈয়দ তানজিম। বিজ্ঞপ্তি