ভিমপেলকমের সিইও আজ বাংলাদেশে আসছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভিমপেলকম বিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জো ওলাভ লান্ডার এক সংক্ষিপ্ত সফরে আজ মঙ্গলবার বাংলাদেশে আসছেন।বাংলাদেশ সফরকালে জো ওলাভ লান্ডার বেশ কিছু কার্যক্রমে অংশ নেবেন। তিনি টেলিযোগাযোগমন্ত্রীসহ এই খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিরা এবং বাংলাদেশে ভিমপেলকম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বাংলালিংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।ভিমপেলকম হচ্ছে বিশ্বের ষষ্ঠ বৃহৎ টেলিযোগাযোগ গোষ্ঠী এবং মধ্য ও পূর্ব আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম ওয়্যারলেস টেলিযোগাযোগ কোম্পানি। বিশ্বব্যাপী বর্তমানে এই গ্রুপের মোট ২১ কোটি ২০ লাখ গ্রাহক রয়েছে। বিজ্ঞপ্তি।