প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৭ উপলক্ষে ভিশন ইলেকট্রনিকসের র্যা ফল ড্রয়ের বিজয়ীরা সম্প্রতি রাজধানীর এক রেস্তোরাঁয় অভিনেতা ও ভিশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জাহিদ হাসানের সঙ্গে ডিনারে অংশ নিয়েছেন। ভিশন ইলেকট্রনিকসের জেনারেল ম্যানেজার (বিপণন) মাহবুবুল ওয়াহিদ, ব্র্যান্ড ম্যানেজার রকিব আহমেদ ও সহকারী ব্র্যান্ড ম্যানেজার রেজাউল হোসাইনসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এবারের বাণিজ্য মেলায় ভিশনের পণ্য কিনে পাওয়া কুপনের লটারির ড্রয়ে ২৫ জনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তি