ভিশন ফ্যানের পরিবেশক সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ফ্যানের পরিবেশকদের নিয়ে ঢাকায় সম্মেলন করেছে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস পণ্যের ব্র্যান্ড ভিশন। রাজধানীর রাওয়া ক্লাবে আয়োজিত সম্মেলনে সারা দেশ থেকে ভিশন ফ্যানের প্রায় আট শ পরিবেশক অংশ নেন। অনুষ্ঠানে আরএফএলের পরিচালক আর এন পাল, আরএফএল প্লাস্টিকের নির্বাহী পরিচালক মো. মনিরুজ্জামান, আরএফএল ইলেকট্রনিকস লিমিটেডের (বিক্রয় ও বিপণন) মহাব্যবস্থাপক মাহবুবুল ওয়াহিদ, ভিশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জাহিদ হাসান, ভিশন ফ্যানের ব্র্যান্ড ম্যানেজার রকিব আহম্মেদ ও সহকারী ব্র্যান্ড ম্যানেজার রেজা-উল হোসেন উপস্থিত ছিলেন। সম্মেলনে লটারি করে ১০ জন পরিবেশককে আইফোন ৭ প্লাস, ফ্রিজ, এলইডি টিভি দেওয়া হয়। সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করেন কণ্ঠশিল্পী সুবীর নন্দী। বিজ্ঞপ্তি।