ভিসা এবং এসএসএল কমার্সের ধামাকার দ্বিতীয় রাউন্ড শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিসা এবং এসএসএল কমার্স যৌথভাবে নিয়ে এল বিভিন্ন পণ্যসামগ্রী ও সার্ভিসের ওপর ‘অনলাইন ধামাকা’ নামক বিশাল ছাড়ের অফার। এটা শুরু হয়েছে ঈদুল আজহার পর থেকে। এ অফারটি হচ্ছে এ বছরের রমজান মাসে হওয়া একটি ক্যাম্পেইনের দ্বিতীয় রাউন্ড। এসএসএল কমার্স ডিজিটাল মাধ্যমে পেমেন্টে বাংলাদেশে অগ্রগামী হওয়ায় সব সময় ই-কমার্স ইন্ডাস্ট্রির সার্বিক উন্নয়নের দিকে জোর দিয়ে থাকে এবং বর্তমান সরকারের স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ গড়ার সোপানে কাজ করে যাচ্ছে।
বিশাল ছাড়ের সুযোগ দিয়ে অনলাইনে ক্রেতাদের আকৃষ্ট করার লক্ষ্যে এসএসএল কমার্সের একাধিক পার্টনার মিলে এই ক্যাম্পেইন প্রবর্তন করেছে। ক্যাম্পেইন চলবে আগামী ৬ অক্টোবর পর্যন্ত। নির্দিষ্ট ওয়েবসাইটগুলোতে গিয়ে ভিসা কার্ড দিয়ে এসএসএল কমার্সের পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে মূল্য পরিশোধ করলে এই ডিসকাউন্ট অফারটি উপভোগ করা যাবে।
এসএসএল কমার্সের পাঁচ পার্টনার ক্যাম্পেইনে অংশগ্রহণ করছে। যেখানে ইউএস বাংলা এয়ারলাইনস দিচ্ছে বেসফেয়ারের ওপর ৭ শতাংশ ক্যাশব্যাক, ফ্লাইট এক্সপার্ট বিডি দিচ্ছে ফুলফেয়ারের ওপর ৭ শতাংশ ডিসকাউন্ট। আজকের ডিল ডটকম দিচ্ছে ফ্লাট ১০ শতাংশ ডিসকাউন্ট, যা সর্বোচ্চ ২০০০ টাকা পর্যন্ত প্রযোজ্য হবে। বাগডুম ডটকম দিচ্ছে ফ্লাট ১১ শতাংশ ডিসকাউন্ট ১১টি ক্যাটাগরিতে এবং ইজি ডটকম ডটবিডি দিচ্ছে মোবাইলের প্রতি রিচার্জে ৫ শতাংশ বোনাস ব্যালান্স। আরও জানতে ভিজিট করুন www.sslcommerz.com/visa