প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিবছরের মতো এবারও ট্রান্সকম ফুড লিমিটেড ভিসা কার্ডধারীদের জন্য ১০ শতাংশ ছাড় ক্যাম্পেইন চালু করেছে। বাংলাদেশে ইস্যুকৃত সব ধরনের ভিসা কার্ডধারী দেশের সব কেএফসি ও পিৎজা হাট আউটলেটে এই সুবিধা পাবেন। ২৪ মার্চ থেকে আগামী ২৪ জুন পর্যন্ত ছাড়টি কার্যকর থাকবে এবং স্পেশাল ডিলস ও প্রোমোশন ছাড়া সব নিয়মিত মেন্যু আইটেম প্রযোজ্য হবে। গুলশান আরএম সেন্টারে কেএফসি এবং পিৎজা আউটলেটে এক অনুষ্ঠানে ট্রান্সকম ফুড লিমিটেডের সিইও আক্কু চৌধুরী ক্যাম্পেইনের উদ্বোধন করেন। ট্রান্সকম পরিবারের পরিচিত মুখ অভিনেত্রী ও উপস্থাপিকা বন্যা মির্জা, সংগীতশিল্পী তপু এবং মডেল জান্নাতুল ফেরদৌসী পিয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি