ভিসা সিগনেচার কার্ড নিয়ে এল ইবিএল
ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) ভিসা সিগনেচার ক্রেডিট কার্ড চালু করেছে, যেটি দেশে প্রচলিত অন্যান্য ক্রেডিট কার্ডের তুলনায় অধিক সুবিধাসংবলিত ও মর্যাদাপূর্ণ প্রিমিয়াম কার্ড।ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার গত শুক্রবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ইবিএল ভিসা সিগনেচার কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।অনুষ্ঠানে ইবিএলের উপব্যবস্থাপনা পরিচালক এম ফখরুল আলম, কার্ড বিভাগের প্রধান নাজিম এ চৌধুরী, কনজ্যুমার ব্যাংকিংয়ের এরিয়া প্রধান মো. মুসাসহ ব্যাংকের বিভিন্ন শাখার বিক্রয় ও সেবা ব্যবস্থাপক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে জানানো হয়, বিদেশে ভ্রমণকারী বাংলাদেশিরা এই কার্ড ব্যবহার করে তাঁদের জীবনযাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। ইবিএল ভিসা সিগনেচার কার্ডের বার্ষিক সদস্য ফি ১০ হাজার টাকা ও মাসিক সুদের হার ২ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এই প্যাকেজে জরুরি প্রয়োজনে বিনা মূল্যে ব্যাকআপ কার্ড ও আজীবন সাপ্লিমেন্টারি কার্ড লাভের সুবিধা রয়েছে।এ ছাড়া গ্রাহকেরা তাঁদের বর্তমানে ব্যবহূত অন্যান্য ব্যাংকের ক্রেডিট কার্ডের বকেয়াসমূহ মাসিক ১ দশমিক ৮৩ শতাংশ সুদে ইবিএল ভিসা সিগনেচার কার্ডে স্থানান্তর করতে পারবেন।অনুষ্ঠানে আরও জানানো হয়, প্লাটিনাম কার্ডে পাওয়া সব সুবিধা ছাড়াও ইবিএল ভিসা সিগনেচার কার্ডে বছরব্যাপী খুচরা ক্রয়ের ওপর ১ শতাংশ ক্যাশব্যাক ও এক কোটি টাকার বিমা কভারেজ পাওয়া যাবে।এক প্রশ্নের জবাবে ইবিএলের কর্মকর্তারা জানান, এই কার্ডধারীরা বিনা খরচে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ বিশ্বব্যাপী ১০০টিরও বেশি দেশের ৬০০টি বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার, নিবেদিত কর্মকর্তাদের ব্যক্তিকেন্দ্রিক সেবা, বিশ্বব্যাপী ২৪/৭ কনসিয়ার্জ সেবা এবং ৭৫ হাজার হোটেলে বিশাল মূল্যছাড়সুবিধা উপভোগ করতে পারবেন।এ ছাড়া বিশ্বব্যাপী ভিসা প্রদত্ত সেবা ও সুবিধাও থাকছে। বিস্তারিত জানার জন্য দুটি ওয়েবসাইট রয়েছে। এ দুটি ওয়েবসাইট হলো: www.visasignatuৎe-asia.com ও www.visasignatuৎehotels.com। বিজ্ঞপ্তি।