ভিসা সিগনেচার কার্ড নিয়ে এল স্ট্যান্ডার্ড চার্টার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশে নতুন ভিসা সিগনেচার নিয়ে এসেছে। ঢাকার একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে গতকাল রোববার এই কার্ডের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা জিম ম্যাককেইব ও কার্ড বিভাগের প্রধান গীতাঙ্ক দত্ত এবং বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপালে ব্যাংকের কনজ্যুমার ব্যাংকিংয়ের প্রধান সন্দীপ বোস উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের এই কার্ড ব্যবহার শুরু করামাত্রই গ্রাহকেরা বিশেষ উপহার হিসেবে দুজনের জন্য কক্সবাজারের ওশান প্যারাডাইজ হোটেলে দুই রাত ও তিন দিন থাকার সুযোগ, সিঙ্গাপুর এয়ারলাইন্সে করে সিঙ্গাপুর ভ্রমণে দ্বিতীয় টিকিটে ৫০ শতাংশ ছাড়, ১০০টিরও বেশি হোটেল-রেস্তোরাঁয় বিশেষ সুবিধা পাবেন। বিজ্ঞপ্তি।