ভিসার 'সোয়াইপ অ্যান্ড সেভ' প্রচারণার উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশি গ্রাহকদের জন্য ‘সোয়াইপ অ্যান্ড সেভ’ প্রচারণার উদ্বোধন করল পেমেন্ট প্রতিষ্ঠান ভিসা। এর মাধ্যমে ভিসা কার্ডধারীরা তাদের ডেবিট, ক্রেডিট অথবা প্রিপেইড কার্ডের মাধ্যমে নির্দিষ্ট কিছু রেস্তোরাঁ ও ফ্যাশন হাউসে ২০ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন। এ মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই ছাড় উপভোগ করা যাবে।

খানা খাজানা, কড়াই গোশত, পিজা ইন, ইমানুয়েলস, ফুড রিপাবলিক, কিভা হান, ভেনি ভিডি ভিচি রেস্তোরাঁ এবং আর্টিস্টি, অহং, আম্বার লাইফস্টাইল, স্মার্টেক্স ও জারা ফ্যাশন মলসহ আরও কয়েকটি ফ্যাশন হাউসে ‘সুইপ অ্যান্ড সেভ’ প্রচারণা সুবিধা পাবে গ্রাহকেরা।
এ বিষয়ে ভিসার ভারত ও দক্ষিণ এশিয়ার গ্রুপ কান্ট্রি ম্যানেজার টি আর রামাচন্দ্রণ বলেন, গ্রাহকদের জন্য এবার আরও বড় পরিসরে এ অফার এনেছে ভিসা। এ নিয়ে ভিসা ৪০টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে।
বিস্তারিত জানা যাবে www.bd.visa.com ঠিকানায়। বিজ্ঞপ্তি।