ভিস্তারা আর্কিটেক্টের সঙ্গে আইএফআইসি ব্যাংকের চুক্তি সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইএফআইসি ব্যাংক টাওয়ারের নকশা প্রণয়ন ও নির্মাণের জন্য পরামর্শক হিসেবে ভিস্তারা আর্কিটেক্ট লিমিটেডকে নিয়োগ দেওয়া হয়েছে। এ ব্যাপারে উভয় প্রতিষ্ঠানের মধ্যে সম্প্রতি একটি চুক্তি হয়েছে।আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ এবং ভিস্তারা আর্কিটেক্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুস্তফা খালিদ পলাশ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন। এ সময় আইএফআইসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ব্যবসায়) মতি-উল হাসান ও উপব্যবস্থাপনা পরিচালক (ঝুঁকি) জায়তুন সাইফসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ভিস্তারা আর্কিটেক্টের পরামর্শক, স্থপতি ও সমন্বয়কারীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।