ভিয়েতনামে বাণিজ্য ঘাটতি কমেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভিয়েতনামে ২০১১ সালে মোট বাণিজ্য ঘাটতি কমে ৯৮৪ কোটি মার্কিন ডলারে দাঁড়িয়েছে, যা এর আগের বছর অর্থাৎ ২০১০ সালের চেয়ে ২৮০ কোটি ডলার বা ২২ শতাংশ কম।দেশটির শুল্ক প্রশাসন গত শুক্রবার এই তথ্য প্রকাশ করেছে। এতে দেখা যায়, ২০১১ সালের ডিসেম্বরে ভিয়েতনামে বাণিজ্য ঘাটতি হয় ২৬ কোটি ৯৭ লাখ ডলার। এটিই ছিল ওই দেশে আলোচ্য বছরে আমদানি-রপ্তানির মধ্যকার সর্বনিম্ন ঘাটতি।এর আগে ভিয়েতনাম সরকারের পরিসংখ্যান বিভাগের প্রাক্কলনে অবশ্য ডিসেম্বরে ৭০ কোটি ডলারের বাণিজ্য ঘাটতির আশঙ্কা করা হয়েছিল। বিজনেস রেকর্ডার।