ভিয়েতনামে সরাসরি বিমান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন মিয়ানমার হয়ে বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে বিমান
চলাচল-সুবিধা সম্প্রসারণের মাধ্যমে দক্ষিণ-পূর্ব এশিয়ায় বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছেন। মন্ত্রী গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে তাঁর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত নগুয়েন কোয়ান থোরের সঙ্গে বৈঠককালে এ আগ্রহের কথা ব্যক্ত করেন। খবর বাসসের। রাশেদ খান মেনন বলেন, বাংলাদেশের পর্যটন খাতে লাভজনক বিনিয়োগের সুযোগ সৃষ্টি হয়েছে। ভিয়েতনাম
এ খাতে বিনিয়োগে এগিয়ে আসতে পারে। অন্যদিকে নগুয়েন কোয়ান বলেন, দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল হলে উভয় দেশের বাণিজ্য বিকাশে তা সহায়ক হবে।