প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভুটানের বেসরকারি বিমান সংস্থা ভুটান এয়ারলাইনস আগামী মে মাস থেকে পারো-ঢাকা-ব্যাংকক পথে নিয়মিত ফ্লাইট বা উড্ডয়ন কার্যক্রম শুরু করবে। প্রাথমিকভাবে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে তারা। ঢাকার একটি হোটেলে গত বৃহস্পতিবার এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন বিমান সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা ফালা দর্জি। অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশে ভুটান এয়ারের জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) গ্লোবাল এয়ারওয়েজ ও কুলিয়ারচর এভিয়েশন। এতে ভুটানের রাষ্ট্রদূত পেমা সোডেন, ভুটান এয়ারের নির্বাহী পরিচালক শেনচক ফিনলে, সাংসদ এম নাজমুল হাসান, কুলিয়ারচর গ্রুপের চেয়ারম্যান মো. মুসা মিঞা, নির্বাহী পরিচালক মেহনাজ তাবাসসুম, গ্লোবাল এয়ারের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আবরার মাহমুদ, নির্বাহী পরিচালক আক্তার উদ্দিন আহমেদ প্রমুখ।
বিজ্ঞপ্তি