প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুটানের ‘অথোরাইজড ডিলার অ্যান্ড ডিস্ট্রিবিউটর এক্সপো-২০১৬’তে প্লাটিনাম স্পনসর হিসেবে অংশ নিয়েছে বেঙ্গল গ্রুপের নতুন অঙ্গসংগঠন লিনেক্স। থিম্পুর ক্লক টাওয়ারে অনুষ্ঠিত এই মেলায় লিনেক্স ইলেক্ট্রনিকস পণ্যসামগ্রীর ডিজাইন ও মূল্য দর্শনার্থীদের মনোযোগ আকর্ষণ করে। লিনেক্স ইলেক্ট্রনিকস পণ্যসামগ্রী ভুটানে প্রায় ২০ হাজার ইউএস ডলারের তাৎক্ষণিক অর্ডার পেয়েছে। লিনেক্স ইলেক্ট্রনিকস বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বাবলু বলেন, ভুটানে পণ্য রপ্তানির অভিজ্ঞতা এবং ভোক্তাদের আগ্রহ লিনেক্সকে এশিয়ার অন্যান্য দেশে পণ্য রপ্তানিতে উদ্বুদ্ধ করবে। বিজ্ঞপ্তি।