ভুটানের কাছে পাঁচ পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার চাওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃতীয় দেশ থেকে পাঁচ ধরনের পণ্য আমদানিতে ভুটান সরকার যে নিষেধাজ্ঞা আরোপ করেছে, তা প্রত্যাহারের দাবি জানাবে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদের নেতৃত্বে ১৮ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল গতকাল সোমবার চার দিনের সফরে ভুটানে পৌঁছেছে। সফরে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো হবে বলে এফবিসিসিআই থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।ভুটান সফরকালে এফবিসিসিআইয়ের ব্যবসায়ী দলটি ভুটানের রাজা জিগমে খিসার নামগিল ওয়াংচুক, প্রধানমন্ত্রী জিগমে ওয়াই থিনলে, অর্থনীতিবিষয়ক মন্ত্রী খানদুর ওয়ানচুং এবং কৃষি ও বনমন্ত্রী পেমা জিয়াস্টোর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবে।এ ছাড়া ভুটান চেম্বার অব কমার্সের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা ও একটি সমঝোতা স্মারক সই হবে।প্রতিনিধিদলে আছেন এফবিসিসিআইয়ের জ্যেষ্ঠ সহসভাপতি মো. জসিম উদ্দিন, সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী, পরিচালক মো. মমতাজ উদ্দিন, মনোয়ারা হাকিম আলী, মো. হারুন-অর-রশীদ, কে এম আখতারুজ্জামান, ইতালি-বাংলাদেশ চেম্বারের সভাপতি এ এইচ এম হাকিম আলী প্রমুখ।