ভুবনেশ্বরের মেলায় বাংলাদেশের ২৫টি শিল্পপ্রতিষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ওডিশা রাজ্যের রাজধানী ভুবনেশ্বরে ১০ দিনের এক মেলায় বাংলাদেশের ২৫টি শিল্পপ্রতিষ্ঠান যোগ দিয়েছে।রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সহযোগিতায় যোগ দেওয়া এসব প্রতিষ্ঠান জামদানিসহ নানা রকমের শাড়ি ও তৈরি পোশাক, কুটিরশিল্প পণ্য, প্রসাধনী, খাদ্যপণ্য, মেলামিনসামগ্রী ইত্যাদি প্রদর্শন করছে।‘ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার-২০১৩’ শীর্ষক এই মেলায় দেশ-বিদেশের মোট ৩০০টি শিল্পপ্রতিষ্ঠান যোগ দিয়েছে। স্থানীয় জনতা ময়দানে গত শুক্রবার মেলাটি শুরু হয়েছে, যা ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।ওডিশার বাণিজ্যমন্ত্রী সুব্রত তরাই স্থানীয় জনতা ময়দানে মেলাটির উদ্বোধন করেন। মেলার আয়োজন করেছে জিএস মার্কেটিং অ্যাসোসিয়েটস নামের একটি সংস্থা। ওই সংস্থার কর্মকর্তা এস ডি গুপ্তা প্রথম আলোকে জানান, ভুবনেশ্বরে এই প্রথমবারের মতো বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো যোগ দিয়েছে। এসব প্রতিষ্ঠানের স্টলে প্রথম দিন থেকেই ক্রেতা-দর্শনার্থীর ভিড় লক্ষ করা গেছে।