ভুল সংকেত দেওয়া হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সভাপতি, আমেরিকান চেম্বার ইন (অ্যামচেম) বাংলাদেশকোম্পানি আইনে এই সংশোধনী আনার মাধ্যমে সরকার কার্যত একটি ভুল সংকেত দিয়েছে। এর ফলে বিদেশি বিনিয়োগ নিরুৎসাহিত হবে। কেননা, আইনে এই ধারা সংযোজনের মাধ্যমে দেশি-বিদেশি যেকোনো প্রতিষ্ঠানে সরকার ইচ্ছা করলেই প্রশাসক নিয়োগ করতে পারবে। মূলত প্রশাসক নিয়োগের এই বিধান বেসরকারি খাতের ওপর বড় ধরনের চাপ তৈরি করবে। যাকেই সরকারের বা প্রশাসনের পছন্দ হবে না, তার প্রতিষ্ঠানেই যেকোনো অজুহাতে বা সামান্য কিছু অনিয়মের জন্য প্রশাসক বসিয়ে দেওয়ার প্রবণতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এই আশঙ্কা ব্যবসা ও বিনিয়োগ বিকাশের জন্য অত্যন্ত ক্ষতিকর। বিশেষ করে যখন যে সরকার ক্ষমতায় থাকবে, তখন সে সরকারই তাদের প্রতি যথেষ্ট আনুগত্য প্রদর্শন করছে না মনে করে কোনো প্রতিষ্ঠানে প্রশাসক বসিয়ে দিতে পারে। আবার সরকার পরিবর্তন হলে আগের সরকারের সময় বিশেষ সুবিধাভোগী মনে করেও কোনো প্রতিষ্ঠানে প্রশাসক বসানো হতে পারে। দেশের ব্যবসায়ী সমাজ অর্থনীতি, শিল্প ও বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ে বিভিন্ন বিষয়ে তাদের যৌক্তিক উদ্বেগ জানিয়ে থাকে, দাবি উত্থাপন করে থাকে, প্রতিক্রিয়া ব্যক্ত করে থাকে, সরকারি বিভিন্ন সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ করে থাকে। প্রশাসক নিয়োগ এই ধরনের দ্বিমত পোষণকে নিয়ন্ত্রণ করার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হলে তা হবে অত্যন্ত অগণতান্ত্রিক। বিদ্যমান আইনেই আদালতের মাধ্যমে প্রশাসক বসানোর সুযোগ আছে। সরকার হয়তো এই প্রক্রিয়াটিকে আরেকটু উন্নত করতে পারে। আর অপরাধ তো যাচাই করবেন আদালত। সর্বোপরি ডেসটিনি বা হল-মার্কের মতো দু-তিনটা কোম্পানির অনিয়মের জন্য ব্যবসারত সব প্রতিষ্ঠানের ওপর এ রকম চাপ তৈরি করা উচিত হবে না।