প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভুয়া সিলের ৫০০ডব্লিউ (টিএমটি) ও ৪০০ডব্লিউ (৬০ গ্রেড) রডের বিপণন বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ অটো রি-রোলিং অ্যান্ড স্টিল মিলস অ্যাসোসিয়েশন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) গতকাল মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির নেতারা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির মহাসচিব আবুল কাসেম মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি শেখ মাসাদুল আলম ও পরিচালক (অর্থ) সুমন চৌধুরী। লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, কিছু অসাধু রি-রোলিং মিলমালিক দোকানদারদের যোগসাজশে ভুয়া ৫০০ডব্লিউ (টিএমটি) ও ৪০০ডব্লিউ (৬০ গ্রেড) সিল মেরে রড বাজারজাত করছে। এসব নিম্নমানের রড দিয়ে অবকাঠামো তৈরি করলে তা যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ভেঙে পড়বে। এ জন্য ক্রেতাদের সতর্ক থাকতে হবে।
বিজ্ঞপ্তি