ভূরিভোজেই উদ্যাপন হচ্ছে বন্দর দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের ১২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল শুক্রবার। দিবসটিকে ঘিরে এবারেও আয়োজন করা হয়েছে ভূরিভোজের।
বন্দর সূত্রে জানা গেছে, এবারের আয়োজনে খরচ নির্ধারণ করা হয়েছে প্রায় ২০ লাখ টাকা। এই অর্থের বেশির ভাগই খরচ হবে মেজবান আয়োজনে। বন্দরের কর্মকর্তা, কর্মচারী, ব্যবহারকারীসহ প্রায় ১০ হাজার লোকের জন্য এই মেজবানের আয়োজন করা হয়েছে।
শুক্রবার দুপুরে বন্দর ভবন চত্বরে অনুষ্ঠিত হবে এই মেজবান। মেজবান ছাড়াও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়, সাংস্কৃতিক পরিবেশনা ও শহীদ পরিবারকে সংবর্ধনার অনুষ্ঠান থাকছে এবারের আয়োজনে।